

“শরিয়ত হলো বিধান এবং তরিকত হলো তদনুসারে আমল করা।”

“যারা গাউসিয়া কমিটির খেদমত যথাযথভাবে করবে,তারা অলি আল্লাহ্ হয়ে কবরে যাবে |”

“যেখানে ইসলাম আছে কিন্তু রুহানিয়াত তথা আধ্যাত্মিকতা নেই নিরাপত্তা নেই, সেখানে ভালোবাসা নেই, শান্তি নেই।”
আওলাদে রসূল, গাউসে যামান, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি তাআলা আলায়হির চিন্তাধারা ছিল সুন্নিয়তের ভবিষ্যতের জন্য অত্যন্ত সুদূর প্রসারী। আর প্রকাশনা হলো কোন আদর্শকে দীর্ঘ ও গ্রহণযোগ্যতা প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৭৬ এর ১৬ ডিসেম্বর তিনি বাংলা ভাষায় সুন্নিয়াত ভিত্তিক সাহিত্য প্রকাশনার উপর গুরুত্বারোপ করে মাসিক ‘তরজুমান এ আহলে সুন্নাত’ প্রকাশের নির্দেশ দেন এবং ১৯৭৭ জানুয়ারি থেকে আনজুমান ট্রাস্ট কর্তৃক এ প্রকাশনার যাত্রা শুরু হয়। পরবর্তীতে নিবন্ধন লাভের পর অদ্যাবধি সুন্নিয়তের শীর্ষস্থানীয় মাসিক প্রকাশনার ক্ষেত্রে এখনো প্রধান এবং প্রাচীনতম স্থানটি দখল করে আছে। বর্তমানে এটা সুন্নিদের নিয়মিত এবং সর্বজনীন প্রকাশনার ক্ষেত্রে প্রধান অবলম্বন হয়ে আছে।
আরও দেখুন.....গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সমাজ সংস্কার মূলক অরাজনৈতিক আন্দোলন। সমাজ সংস্কারের পূর্বশর্ত হলো ব্যক্তি সংস্কারমূলক পদক্ষেপ; অর্থাৎ যারা এই সমাজ সংস্কারে নেতৃত্ব দেবে প্রথমে তাদের আত্মশুদ্ধি নিশ্চিতকরণ। এজন্যে গাউসিয়া কমিটির পরিকল্পনা হলো- ১. গাউসুল আ’যম জিলানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু’র সিল্সিলাহর কামিল প্রতিনিধির হাতে বায়’আত ও সবক গ্রহণের মাধ্যমে আত্মশুদ্ধির এ পাঠশালায় অন্তর্ভুক্তকরণ। ২. গাউসিয়া কমিটির সদস্য বানিয়ে তাদেরকে এমন প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা ধীরে ধীরে আমিত্ব, হিংসা বিদ্বেষ, লোভ-লালসা ও অহঙ্কারমুক্ত পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিণত হয়। ৩. সুন্নীয়তের আক্বীদা এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টির সাথে সাথে উভয় বিষয়ে প্রয়োজনীয় মৌলিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নেতৃত্বের উপযোগী কর্মি হিসেবে গড়ে তোলা। ৪. সুন্নীয়ত ও ত্বরীকতের দায়িত্ব পালনে, বিশেষতঃ মাদরাসা, আনজুমান এবং মুর্শিদে বরহক্বের নির্দেশের প্রতি আস্থাশীল এবং মুর্শিদের বাতলানো পথে নিবেদিত হয়ে নবী প্রেমিক এবং খোদাপ্রাপ্তির পথ সুগম করার অনুশীলনে নিরলসভাবে এগিয়ে চলার শপথ গ্রহণ করা।
আরও দেখুন.....২০০৯ ইংরেজিতে হুযূর ক্বেবলার সুযোগ্য উত্তরসূরী পীরে ত্বরীক্বত, রওনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ সাহেব ক্বেবলা দামাত বরকাতুহুমুল আলিয়া বাংলাদেশ সফরকালে ‘আলমগীর খানক্বাহ্’ শরীফে এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে এ বরকতময় কর্মসূচী ঘোষণা করেছিলেন। আলহামদুলিল্লাহ্। তাঁরই নির্দেশিত নিয়মে গাউসিয়া কমিটি এ কর্মসূচী বাস্তবায়নের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সাফল্যের সাথে তা বাস্তবায়ন করে যাচ্ছে।
‘দাওয়াত-ই খায়র’-এর জন্য বের হওয়া ও প্রদক্ষিণ করার গুরুত্ব অপরিসীম। এটা আরবী ‘আমর বিল মা’রূফ নাহী আনিল মুন্কার’ (সৎকাজের নির্দেশ দান ও অসৎকাজে বাধা প্রদান’-এর প্রতিশব্দ। ইসলামের প্রকৃত শিক্ষাকে মানুষের দোর গোড়ায় পৌঁছিয়ে দিয়ে তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার একটি অতীব বরকতময় পন্থা। পবিত্র ক্বোরআনে এর নির্দেশ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। বিশ্বনবী হুযূর-ই আক্রাম বাস্তবে এ বরকতময় কাজটি নিজেও করেছেন, সাহাবা-ই কেরামের মাধ্যমেও করিয়েছেন এবং বহু হাদীস শরীফে বিশ্ব মুসলিমকে এ জন্য তাকীদ দিয়েছেন ও উৎসাহিত করেছেন। বিশ্বের শ্রেষ্ঠতম জাতি হিসেবে মুসলমানদেরকে ঘোষণা করে তাদের অন্যতম প্রশংসিত কাজ ও বৈশিষ্ট্য নির্দ্ধারণ করেছেন তাঁদের সৎকাজের নির্দেশ ও অসৎকাজে বাধাদানকে।
আরও দেখুন.....আনজুমান অর্থ সমাজ, রহমানিয়া নামটি হযরত আবদুর রহমান চৌহরভী (র.আ.)-এর নাম থেকে নেওয়া হয়েছে, আহমদিয়া নামটি হযরত সৈয়দ আহমদ শাহ (র.আ.)-এর নাম থেকে নেওয়া হয়েছে, আর সুন্নিয়া নামটি সুন্নিয়তের পরিচয় হিসেবে নেওয়া হয়েছে এবং ট্রাস্ট হল কল্যাণের প্রতীক।
এই সংগঠনের নিবন্ধিত কার্যালয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া ভবন, পশ্চিম ষোলশহর, চট্টগ্রাম এবং প্রধান কার্যালয় ৩২১, দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
মুসলিম মাজহাব ও মিল্লাতের কার্যক্রম পরিচালনার জন্য ১৫ ফেব্রুয়ারী, ১৯২৫ সালে রেঙ্গুনে (বার্মা) আনজুমান–এ-শুরা-ই-রহমানিয়া প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ২৯শে আগস্ট ১৯৩৭ সালে চট্টগ্রামে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহের উপস্থিতিতে রেঙ্গুন থেকে ফিরে আসা শিষ্যরা পাকিস্তানের হরিপুরের দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসার পরিচালনা ও পরিচালনার জন্য এটি পুনর্গঠিত হয়।
১৯৫৪ সালের ২২ জানুয়ারী এটি সংস্কার করা হয় এবং চট্টগ্রাম এবং দেশের অন্যান্য স্থানে নতুন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান/মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আনজুমানে আহমদিয়া সুন্নিয়া নামকরণ করা হয়, যার কার্যালয় ছিল ৩৯ আন্দরকিল্লা, চট্টগ্রাম।
পরবর্তীকালে ১৮ মার্চ ১৯৫৬ সালে আনজুমানে আহমদিয়া সুন্নিয়াকে অরাজনৈতিক, ধর্মীয় এবং জনহিতকর সংগঠন হিসেবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া হিসাবে পুনর্গঠিত করা হয়, যা দেশের সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য ধর্মীয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হয়ে ওঠে, যা উপমহাদেশের মুসলিম উম্মাহর পাশাপাশি বিশ্বের দ্বারা যথাযথভাবে স্বীকৃত।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ১৮৬০ সালের রেজিস্ট্রেশন অফ সোসাইটিজ অ্যাক্ট XXI এর অধীনে যথাযথভাবে নিবন্ধিত হয়েছিল, যার রেজিস্ট্রেশন নং ১২৩৭ ই.পি. / ৮২ সালের ১৯৫৮-৫৯ (সিএইচএস- ১২৩৭) ছিল।
অর্থ মন্ত্রণালয় (রাজস্ব বিভাগ) কর্তৃক প্রজ্ঞাপন নং এস.আর.ও. ৩৮৩ (কে) তারিখ ০৪.৪.৬০ এর অধীনে আয়কর প্রদান থেকে কর অব্যাহতি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
আমাদের এই ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী আদর্শ প্রচার, ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি আদর্শ সমাজ গঠনের জন্য ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শিক্ষা, মানবতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা অপরিহার্য।
উল্লেখ্য যে, আমাদের এই ট্রাস্ট সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠনের প্রতিষ্ঠাতা মহান বুযুর্গ আওলাদে রাসূল শাহেন শাহে সিরিকোট হযরত সৈয়দ আহমেদ সিরিকোটি (রহ.) তাঁর অমর বাণীতে বলেছেন শিক্ষা হচ্ছে আমাদের মুখ্য। তিনি শিক্ষাকে জাতির উন্নতি ও কল্যাণের প্রধান ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। তাঁর সেই সুদূরপ্রসারী চিন্তা ও শিক্ষাবিস্তারের মহান আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি ১৯৫৪ সালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি দুই শতাধিক মাদ্রাসা, মক্তব ও খানকাহ প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে, যা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
ট্রাস্টের শিক্ষা, দাওয়াহ, সমাজসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া একান্তভাবে কাম্য। আপনাদের অংশগ্রহণ ও সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি।
আসুন, আমরা সবাই মিলে একটি নৈতিক, শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করি। মহান আল্লাহ তা’আলা হুজুর কেবলাগণের উসিলায় আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং দেশ, জাতি ও মানবজাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


আলোচিত মাসআলা-মাসাইল: পবিত্র আশুরা দিবসের আমল ও আহলে বায়তে রাসূলের মর্যাদা।
আলোচক : মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, দপ্তর সচিব ও দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুআল্লিম।
স্থান: আলমগীর খানকা – এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, চট্টগ্রাম।
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের দান বাক্স রাখুন, নেক মকসুদ পূরণ করুন